Friday | 6 March 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 6 March 2026 | Epaper
BREAKING: এনসিপি থেকে আরও ৭ নেতার পদত্যাগ      চাষীদের উচ্চ ফলনশীল পাট চাষের আহ্বান রাষ্ট্রপতির      বাজার দর একদিকে কমলে আরেক দিকে বাড়ে      পর পর ২ ম্যাচ হারলো বাংলাদেশ      স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা      মধ্যপ্রাচ্য সংকটে রাশিয়ার তেল কিনবে ভারত      রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১০      

ফুলবাড়ীতে শিয়ালের কামড়ে বৃদ্ধ আহত

প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ৬০)

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গর্তে থাকা শিয়াল বের করতে গিয়ে শিয়ালের কামড়ে মনছুর আলী (৬০) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। পরে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা আহত বৃদ্ধকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি (চাঁদ দোলাটারী) গ্রামে এ ঘটনা ঘটে। মনছুর আলী ওই এলাকার বাসিন্দা। তিনি প্রতিবেশী হবিবর রহমানের বাড়ির পাশে একটি কৃষিজমির গর্তে শিয়ালের সন্ধান পান। পরে কোদাল নিয়ে গর্তে মাটি কাটতে গেলে হঠাৎ একটি বড় আকৃতির শিয়াল গর্ত থেকে বের হয়ে মুহূর্তের মধ্যে মনছুর আলীকে আক্রমণ করে পালিয়ে যায়।

এ সময় শিয়ালের ধারালো দাঁতে তার বাম হাতে গুরুতর ক্ষত হয়। সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হলে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নরদেব চন্দ্র জানান, শিয়ালের কামড়ে আহত বৃদ্ধকে প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসি/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close