ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গোয়ালন্দে মাদকসহ আটক ৩
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১২:০০ পিএম
X

রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুমিনুল ইসলাম। 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল সোয়া ৪টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর ১ নং গেইট সংলগ্ন জনৈক সিরাজের চায়ের দোকানের সামনে রাস্তার উপর থেকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের জাহাঙ্গীর শেখ (২৭) কে ইয়াবাসহ আটক করা হয়।

একই দিন বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর লাল ভানুর গেইট সংলগ্ন বাঁশের সাকুর পশ্চিম মাথায় কাঁচা রাস্তার উপর থেকে ফরিদপুরের মো. সুজাত শেখ (২৫) ও জুয়েল মোল্লা (২১) কে হেরোইনসহ আটক করা হয়।

এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে রাজবাড়ী জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হবে। 

এসআই/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝