Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা চলছে: নাহিদ ইসলাম

প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:৪৯ পিএম   (ভিজিট : ৭৭)

জাতীয় নাগরিক পার্টি (জাতীয় নাগরিক পার্টি–এনসিপি)–এর আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের লড়াই এখনো শেষ হয়নি। তিনি অভিযোগ করে বলেন, জুলাই সনদ ও গণভোটের যে গণরায়ের ভিত্তিতে নির্বাচন হয়েছে এবং সরকার গঠিত হয়েছে, সেই গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহার করার চেষ্টা চলছে। একই সঙ্গে আদালতকে আবারও দলীয়করণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “আদালতকে যদি রাজনৈতিক বা দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, তাহলে এর পরিণতি অত্যন্ত করুণ হবে।”

সোমবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে এনসিপির চট্টগ্রাম বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এএসএম সুজা উদ্দিন।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেন, আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কারণে আওয়ামী লীগ সরকারের পতন শুরু হয়েছিল। এখন যারা সরকারে আছেন, তাদের প্রতি আহ্বান থাকবে গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন করুন। গণভোট ও রায়ের মাধ্যমে নতুন সংসদের যাত্রা শুরু হোক।

তিনি আরও বলেন, দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই আবারও শুরু করতে হবে। সেটি নাসির উদ্দিন পাটোয়ারী শুধু ঢাকা থেকে নেতৃত্ব দিলে হবে না। আমরা আশা করব চট্টগ্রামে দখলদারিত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর প্রতিরোধ তৈরি হবে। আপনারা যারা এখানে আছেন চাঁদাবাজির বিরুদ্ধে ও দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। ছোট বড় ব্যবসায়ীদের পক্ষে দাঁড়ান। যাতে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসী এই চট্টগ্রামে থাকতে না পারে।

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা দেখছি ফ্যাসিস্টদের আস্ফালন চট্টগ্রামে কমেনি। ফ্যাসিস্টদের আস্ফালন আমরা নানা সময় দেখতে পাই। আমি পরিষ্কার করি বলতে চাই, পতিত আওয়ামী লীগ ও এনসিপি এক সঙ্গে থাকতে পারে না। যে জেলায় আওয়ামী লীগের কার্যক্রম শুরু সেই জেলায় হয় আওয়ামী লীগ থাকবে, নয়তো এনসিপি থাকবে। কোনো জেলায় যদি এনসিপির ১০ নেতাকর্মীও থাকে সেই জেলায় আওয়ামী লীগ যেন কার্যক্রম পরিচালনা করার সুযোগ না পায়। এনসিপিকে তা নিশ্চিত করতে হবে। এই ম্যান্ডেট জুলাই শহীদরা দিয়েছেন।

তিনি আরও বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। শুধু ভারতীয় আধিপত্যবাদ নয়, বাংলাদেশের, দেশের স্বার্থের বিরুদ্ধে পরাশক্তিও বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ইরান ও আমেরিকার সংঘাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দিয়েছে, তা দেখে আমার খুবই কষ্ট লেগেছে। দেশ আবার কোনো নতজানু পররাষ্ট্রনীতির কবলে পড়ল কিনা।

এনসিপির সদস্য সচিব এমপি আখতার হোসেন বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশে স্বপ্ন দেখেছিলাম। ঐকমত্য কমিশনে সংস্কারের পক্ষে কথা বলেছি। এরপর জুলাই সনদ প্রণীত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ গৃহীত হয়েছে। আজকে গণভোটের রায় ও গণভোটের শপথ হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। ছলেবলে কৌশলে গণভোটের বিষয়টি আদালতে সঁপে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি, চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ও চট্টগ্রামে এনসিপির বিভিন্ন স্তরের নেতারা।

এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close