ঢাকার সাত কলেজকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ–সংক্রান্ত বিষয়টি মীমাংসিত বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সম্মতি রয়েছে।
সোমবার (২ মার্চ) সচিবালয়–এ তারেক রহমান–এর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
ঢাকার সাত কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, “এটি একটি মীমাংসিত ইস্যু। বিষয়টি নিয়ে সবাই একমত।”
যে জিনিসগুলো মীমাংসিত এবং সম্মতি দেওয়া। আমি এবং শিক্ষামন্ত্রী এনামুল হক মিলন, আমরা দুজনেই কিন্তু বারংবার আপনাদেরকে বলেছি যে শিক্ষাঙ্গন এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে কোনো কিছু হুটহাট আমরা হাত দেবো না।
তিনি বলেন, আমরা সুন্দর প্ল্যান করে লং টার্মে সব পরিবর্তনগুলো নিয়ে আসবো।
আর বাকি যে ইস্যুগুলো, সেগুলো যদি লং টার্ম আরও ভালো করবার জন্য চেঞ্জ প্রয়োজন হয়, লং টার্ম আমরা চেঞ্জ করবো। কিন্তু হুটহাট কিছুতে আমরা হাত দিতে পারবো না।
এসআর