ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন ও কাতারের মন্ত্রীর ফোনালাপ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:১২ পিএম
X
Advertisement

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমানের সঙ্গে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেলিফোনে যোগাযোগ করেছেন।

সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান খলিলুর রহমান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাকে ফোন করেছেন। তাদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তারা আমাদের প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।”

তিনি আরও জানান, “আমরা আশা করি, আর কেউ নিহত বা আহত হবেন না। যারা আটকে রয়েছেন, বিমান চলাচল শুরু হলে তাদের দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে। যুদ্ধ কোনো সমাধান নয়, এবং বাংলাদেশ এটি বিশ্বাস করে না।”

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement