ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢালচরে চার বছর ধরে পরিত্যক্ত বিদেশি জাহাজ, লুটপাটের অভিযোগে ক্ষোভ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৫:৪৪ পিএম
X
Advertisement

চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরের কাছে চার বছর ধরে পড়ে আছে “আলক্বুতান” নামের একটি বিদেশি বিশাল জাহাজ। দ্রুত সরকারি হেফাজতে নেওয়া ও পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ জুলাই সকালে চরনিজামের পূর্ব পাশে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় জাহাজটি প্রথম দেখতে পান এলাকাবাসী। সে সময় জাহাজে কোনো নাবিক বা কর্মচারী ছিল না। তবে জাহাজের ভেতরে একটি ভেকু মেশিন, একটি পাথর ভাঙার মেশিন, বিপুল পরিমাণ পাথরসহ বিভিন্ন মালামাল পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, জাহাজটিতে আনুমানিক প্রায় ৩০ লাখ টাকার সরঞ্জাম ছিল।

খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পাহারার ব্যবস্থা নেয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জাহাজটি একই স্থানে পড়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এই সুযোগে নাম-বেনামে কিছু প্রভাবশালী ব্যক্তি জাহাজ থেকে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

একাধিক স্থানীয় বাসিন্দা জানান, জাহাজটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এটি এখন লুটপাটের ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। তারা দ্রুত জাহাজটি সরকারি হেফাজতে নিয়ে মালামালের তালিকা প্রস্তুত, প্রকৃত মালিকানা যাচাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের আশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এসএফ/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement