ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৮:২৬ পিএম
X

মধ্যপ্রাচ্যে ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্র সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়ার মধ্যে এবার ড্রোন হামলার শিকার হয়েছে কুয়েত। শনিবার সন্ধ্যায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ইরানি ড্রোন হামলায় চার প্রবাসী বাংলাদেশি আহত হন।

আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নিতে রোববার (১ মার্চ) ফারওয়ানিয়া হাসপাতাল পরিদর্শন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

হাসপাতালে গিয়ে রাষ্ট্রদূত আহত প্রবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সার্বিক শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও সহায়তা প্রদানের আশ্বাস দেন।

বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, আহতদের চিকিৎসা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কুয়েত কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরিস্থিতি তদারকি করছে দূতাবাস।

আহত চারজন হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম, পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া গ্রামের বাসিন্দা রকিবুল ইসলাম, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের বাসিন্দা মাসুদুর রহমান, কুমিল্লা জেলার হোমনা থানার পাথালিয়া কান্দি গ্রামের বাসিন্দা দুলাল মিয়া।

জানা গেছে, হামলার সময় বিস্ফোরণের আঘাতে এক প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লাগে। বাকি তিনজন বিস্ফোরণের ফলে ভেঙে পড়া কাঁচের ধ্বংসাবশেষের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছেন। বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এদিকে, ড্রোন হামলার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে। দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমানবন্দরের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত স্থাপনা সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে। যত দ্রুত সম্ভব ফ্লাইট চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝