ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দেবীগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে নৈশ প্রহরী গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৫:৪৬ পিএম
X
Advertisement

পঞ্চগড়ের দেবীগঞ্জে চকলেট দেয়ার লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে রাকিব ইসলাম (২৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত রাকিব দেবীগঞ্জ পৌর শহরের কাচারীপাড়া এলাকার রোস্তম আলীর ছেলে। তিনি দেবীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে চুক্তি ভিত্তিক নৈশ প্রহরী হিসেবে কর্মরত আছেন।

ভুক্তভোগী শিশুরটির মা রবিবার (১লা মার্চ) সকালে দেবীগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন।

পরে রবিবার দুপুরে দেবীগঞ্জ থানা পুলিশ রাকিবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকাল ৪টা'র দিকে দেবীগঞ্জ সাব রেজিস্ট্রার অফিস বন্ধ থাকার সুযোগে রাকিব ওই শিশুকে চকলেট দেয়ার লোভ দেখিয়ে অফিসে ডেকে নেয় এবং ধর্ষণের চেষ্টা করে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. মনিরুজ্জামান চৌধুরী জানান, ভুক্তভোগী শিশুর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছে। অভিযুক্তকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের পর আগামীকাল তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।

এইচসিআর/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement