কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১লা মার্চ) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীণ ভয়েসের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনের উলিপুর উপজেলা শাখার সভাপতি সার ফারাজ সৌরভ, সাংগঠনিক সম্পাদক রোমিও রায়হান, শাহরিয়ার আসাদ, আবু সোহাগ, আবু রায়হান জাকারিয়া প্রমূখ।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিস্তা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং কৃষিজমি ও বসতভিটে ভাঙ্গনের হুমকির মুখে পরেছে।
সমাবেশ শেষে গ্রীণ ভয়েস নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানকে স্বারকলিপি প্রদানকালে তিনি বলেন, সচেতন মহল ও প্রশাসন একসঙ্গে কাজ করলে যেকোন সমস্যা সমাধান করা সম্ভব। অবৈধ বালু উত্তোলন ও কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে।
জেডএএস/এসআর