ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৩ মার্চ থেকে ঈদ যাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫০ পিএম আপডেট: ০১.০৩.২০২৬ ১১:৪৫ এএম
X
Advertisement

ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ৩ মার্চ থেকে। ওই দিন থেকেই ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের অগ্রিম টিকিট কিনতে পারবেন যাত্রীরা।

শনিবার রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন–এর এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সেক্রেটারি শুভঙ্কর ঘোষ রাকেশ।

তিনি জানান, আগামী ৩ মার্চ সকাল থেকে কাউন্টার ও অনলাইন—দুই মাধ্যমেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট সংগ্রহ করতে পারবেন। ওই দিনই ১২ মার্চ থেকে ঈদের আগের দিনের যাত্রার টিকিট বিক্রি করা হবে।

তিনি জানান, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে কোনো ভাড়া নেওয়ার সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হবে।

টিকিট কালোবাজারি ঠেকাতে বিভিন্ন কাউন্টারে সিসি ক্যামেরা বসানো হয়েছে উল্লেখ করে শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, কোনো অনিয়ম ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মালিক সমিতির পক্ষ থেকেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement