রাজধানীর গুলিস্তানে সড়কের পাশ থেকে দুটি কাটা হাত ও একটি পা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ২টার দিকে পা এবং শনিবার সকালে দুটি কাটা হাত উদ্ধার করা হয় বায়তুল মোকাররম মসজিদ ও স্কাউট ভবনের পাশ থেকে।
পল্টন থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় রাস্তায় বিচ্ছিন্ন দুটি হাত পাওয়া যায়। এছাড়া স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয় একটি বিচ্ছিন্ন পা।
তিনি আরও জানান, হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে নিশ্চিত হওয়া গেছে যে, এগুলো নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা ওবায়দুল্লাহর দেহের অংশ। দেহের অংশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।
আরএন