ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, ২ নারীসহ আহত ৩
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৮ এএম
X

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় দুই নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকামুখী গাংচিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পেছনে দ্রুতগতির একটি প্রাইভেটকার ধাক্কা দিলে এতে তিনজন আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে ধীরগতি দেখা দিলেও বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এইচআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝