ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বীর নিবাস নির্মাণে অনিয়ম, ঘুষ দাবির অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০০ পিএম
X

জামালপুরের ইসলামপুরে বীর নিবাস নির্মাণ কাজে ধীরগতি, অনিয়ম, ঘুষ দাবী ও মুক্তিযোদ্ধাকে কটাক্ষের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে এই ঘটনা ঘটে। 

এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে উপজেলার চিনাডুলী ইউনিয়নের পশ্চিম বামনা এলাকার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রেস ক্লাবে এসে সংবাদ সম্মেলন করেন। 

তিনি বলেন, 'বীর নিবাস নির্মাণে কাজের অনিয়ম ও ধীরগতি বিষয় নিয়ে উপজেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে গেলে তাকে অফিস সহকারীর সঙ্গে ফাইল ‘ঠিক’ করার পরামর্শ দেন পিআইও। ওই অফিস সহকারী বিল ছাড়ের জন্য ৪ শতাংশ অর্থ দেওয়ার ইঙ্গিত দেন।'

পরে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট আবারও গিয়ে ঘুষ দাবীর বিষয়টি বললে ওই কর্মকর্তা রাগান্বিত হয়ে তাকে 'যান যান আমি বীর নিবাস করবো না' বলে কটাক্ষ করে তাড়িয়ে দেন।

জানা গেছে, বীর মুক্তিযুদ্ধা রফিকুল ইসলামের জন্য সরকারি বরাদ্দে বীর নিবাস নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে ঝুলে আছে। ঠিকাদার বিল না পাওয়ার অজুহাতে কাজ বন্ধ রেখেছেন। সরকারের দেওয়া ঘর নির্মাণে অগ্রগতি না থাকায় কয়েক দিনে একাধিকবার উপজেলা কার্যালয়ে গিয়ে কোনো প্রতিকার না পেয়ে কটাক্ষের শিকার হন তিনি।

তাৎক্ষণিক প্রতিকার চেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি তার এখতিয়ারভুক্ত নয় বলে মুক্তিযোদ্ধাকে জানিয়েছেন ইউএনও।

এ বিষয়ে উপজেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কর্মকর্তা নূর-এ শেফা কোনো মন্তব্য করতে রাজি হননি।

ইউএনও মোহাম্মদ নাজমুল হোসাইন বলেন, 'এ বিষয়ে আপাতত কোনো মন্তব্য করতে পারছি না। এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।'

কর্তৃপক্ষকে নিরপেক্ষ তদন্ত করে ও দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন সচেতন মহল। 

এলএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝