ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শাহজাদপুর হবে সুন্দর ও দুর্নীতিমুক্ত: প্রতিমন্ত্রী এম এ মুহিত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৮ পিএম
X

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত বলেছেন, নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী শাহজাদপুরে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের কোনো স্থান থাকবে না। তিনি সংশ্লিষ্ট সবার নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে শাহজাদপুর উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১৭ বছরে উন্নয়নের নামে দেশে ব্যাপক দুর্নীতি হয়েছে; ভবিষ্যতে এ ধরনের দুর্নীতি আর হতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, মানুষের কাছে গিয়ে তাদের অভাব-অভিযোগ শোনা এবং সমস্যার সমাধানে কাজ করাই তাঁর অঙ্গীকার।

স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার পর দেখা গেছে বিভিন্ন হাসপাতালে জনবল সংকটসহ নানা সমস্যা রয়েছে। যেখানে ১০ জন চিকিৎসকের প্রয়োজন, সেখানে মাত্র চারজন কাজ করছেন। তিনি বলেন, সরকার জনবান্ধব প্রশাসন ও সাংবাদিকবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চায়। এ প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কঠোর বার্তার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে আর কোনো দুর্নীতির সুযোগ দেওয়া হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন-এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও সমাজসেবা কর্মকর্তা মকবুল হোসেন। সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ রানা উপজেলার স্বাস্থ্যসেবার সার্বিক চিত্র তুলে ধরেন।

এদিকে প্রতিমন্ত্রী শাহজাদপুরে পৌঁছালে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। 

এসবি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝