নারায়ণগঞ্জের শহীদ নগর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে দুইটি কারখানাকে জরিমানা করা হয়েছে। স্থানীয়ভাবে উন্মুক্ত ময়লার পাশে গড়ে ওঠা কারখানায় টয়লেটের পাশে সেমাই তৈরী হচ্ছিল এবং খামিতে ব্যবহৃত হচ্ছিল নিম্নমানের আটা-ময়দা। এছাড়াও সেমাই ভাজতে ব্যবহৃত হচ্ছিল দীর্ঘদিনের ব্যবহৃত তেল।
নারায়ণগঞ্জে র্যাব, জেলা প্রশাসন এবং নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালায়। সদর উপজেলার শহীদ নগর এলাকার গ্রামীণ এবং আনন্দ সেমাই কারখানায় এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ, র্যাব-১১ অফিসার আল মাসুদ খান এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সুরাইয়া শামসুল নাহারের নেতৃত্বে অভিযানটি সম্পন্ন হয়।
গ্রামীণ সেমাই কারখানায় বিএসটিআইয়ের সিল থাকলেও বৈধ অনুমোদনের কাগজপত্র দেখাতে পারেনি। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং উৎপাদিত সেমাই জব্দ করা হয়েছে। আনন্দ সেমাই কারখানার বিএসটিআই অনুমোদন থাকলেও নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের কারণে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
স্থানীয় ভোক্তারা জানান, “এভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকলে আমরা ভেজালমুক্ত খাবার খেতে পারব।”
এসএস/আরএন