ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাইবান্ধায় রমজানে ব্যতিক্রম উদ্যোগ: ২ টাকায় আলুসহ বিভিন্ন নিত্যপণ্য বিক্রি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২২ পিএম আপডেট: ২৬.০২.২০২৬ ৫:২৪ পিএম
X
Advertisement

পবিত্র মাহে রমজান এলেই যখন বাজারে নিত্যপণ্যের দাম বাড়ার অভিযোগ ওঠে, ঠিক তখনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কিশামত দশলিয়া এলাকার আব্দুর রহিম সরকার নামের এক ব্যক্তি।

নিম্নআয়ের মানুষ যেন ভালোভাবে খেয়ে-পড়ে রোজা রাখতে পারেন, এ লক্ষ্যে তিনি ‘মানবতার সদাই ঘর’ নামে একটি দোকান চালু করেছেন। সেখান থেকে রোজাদার পরিবারের জন্য প্রতি কেজি আলু ২ টাকায় বিক্রিসহ বিভিন্ন নিত্যপণ্য অর্ধেক দামে বিক্রি করছেন আব্দুর রহিম।

সম্প্রতি সাদুল্লাপুরের দামোদরপুর ইউনিয়নের কান্তনগর বাজারে গিয়ে দেখা গেছে, মানবতার সদাই ঘরে ভোক্তাদের উপচেপড়া ভিড়। এখানে পরিবারের চাহিদা অনুযায়ী কম দামে নিত্যপণ্য কিনছেন ছিন্নমূল ও নিম্নআয়ের পরিবারের মানুষ। এ সময় তাদের মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি।

দুস্থ পরিবারের রোজাদাররা জানান, মানবতার সদাই ঘরে রমজান মাসজুড়ে প্রতি কেজি আলু ২ টাকা, পেঁয়াজ ৩০ টাকা, লবণ ১৫ টাকা, চাল ৩০ টাকা, মুড়ি ২০ টাকা, আটা ৩০ টাকা এবং হালিতে ডিম ২৫ টাকাসহ অন্যান্য পণ্যসামগ্রীও অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে আব্দুর রহিম সরকারের এই উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পণ্য কিনতে আসা নজরুল ইসলাম ও মরিয়ম বেগমসহ আরও অনেকে বলেন, “আব্দুর রহিম সরকার ভাইয়ের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই। উর্ধ্বগতির বাজারে কম দামে ভোগ্যপণ্য কিনতে পেরে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে।”

মানবতার সদাই ঘরের দায়িত্বে থাকা কাওছার হাবিব জানান, “আমরা চাই অসহায় মানুষগুলো রমজানে স্বস্তিতে থাকুক। এ লক্ষ্যে আমাদের দোকান থেকে নামমাত্র দামে নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে।”

সাদুল্লাপুরের কান্তনগর বাজারে অবস্থিত মানবতার সদাই ঘরের মালিক আব্দুর রহিম সরকার বলেন, “এই রমজান মাসে সবাই যেন একটু ভালোভাবে খেতে পারেন, সেই উদ্দেশ্যে ২ টাকা কেজি দরে আলুসহ সব ধরনের নিত্যপণ্য একদম কম দামে বিক্রি করছি।”

টিএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement