ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শ্রীমঙ্গলে বসতঘরের ছাদ থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০০ পিএম
X

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের ছাদ থেকে প্রায় ১০ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শহরের মৌলভীবাজার রোডের ৫নং পুলসংলগ্ন ‘মজিদ মঞ্জিল’ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সদস্যরা সকালে ছাদে উঠলে হঠাৎ বিশাল আকৃতির একটি অজগর দেখতে পান। সাপটি দেখে তারা আতঙ্কিত হয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যান। তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। এ সময় কেউ কেউ সাপটিকে মারার উদ্যোগ নিলেও সচেতন এক ব্যক্তি মুঠোফোনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলকে খবর দেন।

খবর পেয়ে স্বপন দেব সজল তার ছোট ভাই সঞ্জিত দেবকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় এক ঘণ্টারও বেশি সময় জীবনের ঝুঁকি নিয়ে তারা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধার শেষে স্বপন দেব সজল এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বা ক্ষতি না করে দ্রুত বন বিভাগ কিংবা বন্যপ্রাণী সেবা–সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে খবর দেওয়া উচিত। এতে প্রাণী ও মানুষের উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া অজগরটির আনুমানিক ওজন প্রায় ১৫ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। পরে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের সচেতনতা ও দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝