ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে হাকিমপুরে সংবাদ সম্মেলন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৯ পিএম
X

দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাকিমপুর থানা যুবদলের আহ্বায়ক মো. শাহ আলম সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাকিমপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, একটি কুচক্রী মহল রাজনৈতিক ভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে এবং সামাজিক ভাবে সম্মানহানি ঘটাতে পরিকল্পিত ভাবে মিথ্যা মামলা দায়ের করেছে।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের মহনা-বালিয়াডাঙ্গা গ্রামে জমি ও পুকুর সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। 

তিনি দাবি করেন, প্রতিপক্ষ রাজনৈতিক ভাবে প্রভাবশালী হওয়ায় বিভিন্ন সময় পুলিশি হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের আশ্রয় নেওয়া হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি একটি মাছ চুরির ঘটনার সঙ্গে তার ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অথচ ঘটনার সময় তিনি এলাকাতেই ছিলেন না বলে দাবি করেন। 

এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার ও তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মো. শাহ আলম জানান, এ ঘটনায় তিনি হাকিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান এবং সাংবাদিকদের সত্য ঘটনা তুলে ধরার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝