ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ধর্মপাশায় ইয়াবাসহ গ্রেপ্তার ৬
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৭ পিএম
X

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ৪৪পিস ইয়াবাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ২টা পর্যন্ত অভিযান চালিয়ে সদর ইউনিয়নের রাজনগর গ্রাম সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ৫ হাজার ৮০০ টাকা, একটি প্লাটিনা মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ধর্মপাশা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ শহিদ উল্লাহ জানান, দীর্ঘ ১০ ঘণ্টার মাদকবিরোধী অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— রাজনগর গ্রামের সোলেমান মিয়া (২০), মুদাহরপুর গ্রামের মো. সাজ্জাদ মিয়া (২২), ধর্মপাশা গ্রামের আসাদুজ্জামান শ্রাবন (২২), পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের শফিকুল ইসলাম (২২), দেওথান গ্রামের বায়েজিদ ইসলাম (১৯) ও মো. রাজন মিয়া (২৪)।

একে/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝