ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দশমিনায় পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৫ পিএম
X
Advertisement

পটুয়াখালীর দশমিনায় পুকুরের পানিতে ডুবে রিয়াজ মৃধা (৩৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারী) বিকেল ২ টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বড়গোপালদী গ্রামে এ ঘটনা ঘটে।

রিয়াজ ওই গ্রামের বারেক মৃধার ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ২ টার দিকে নিজের ঘরের পূর্ব পাশে পুকুর ঘাটে একা গোসল করতে যায় রিয়াজ। দীর্ঘ সময় ঘরে না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে গিয়ে পুকুর ঘাটে তার জুতা ও লাঠি দেখে সন্দেহ হয়। তাৎক্ষণিক পরিবার ও স্থানীয়রা পানিতে নেমে খোঁজার একপর্যায়ে তার ডুবন্ত মরদেহ উদ্ধার করেন।

ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দশমিনা থানার অফিসার ইনচার্জ আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ দ্য ডেইলি অবজারভারকে বলেন, বিষয়টি জেনেছি। এখানে কারও কোনো অভিযোগ নেই। মানবিক দৃষ্টিকোণ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের প্রক্রিয়া চলছে।

এসটি/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement