ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩০ পিএম
X

দিনাজপুরের চিরিরবন্দরে সার পাচারের সময় স্থানীয় জনতা ৮৩ বস্তা সার আটক করে মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সার ব্যবসায়ীদ্বয়কে হেফাজতে নিয়ে সার জব্দ করে জরিমানা করেন। পরে জনতা মহাসড়ক অবরোধ তুলে নেয়। 

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার পুনট্রি ইউনিয়নের আমতলী বাজারে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী বাজারের সার ব্যবসায়ী মাহমুদুল হক (৪২) ও জাহাঙ্গীর আলম দুজনে মিলে সাতটি ভ্যানে করে ৮৩ বস্তা সার দিনাজপুর কোতয়ালী সদর থানার উদ্দেশ্যে নিচ্ছিলো। সে সময় স্থানীয় জনতা ভ্যানসহ সার আটক করে এবং প্রতিবাদে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, 'সংবাদ পেয়ে ইউএনও, উপজেলা কৃষি অফিসার ঘটনাস্থলে পৌঁছে সার ব্যবসায়ীদ্বয়কে হেফাজতে নিয়ে সার জব্দ করেন। স্থানীয় উত্তেজিত জনতাকে শান্ত করে তিন ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে মহাসড়ক অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।'

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা বলেন, 'উপজেলায় ২০ জন বিসিসিআই সার ডিলারের বাইরে ২০০৮ সালে ২৭ জন খুচরো বিক্রেতাকে সার বিক্রির অনুমতি দেয়া হয়েছিল। হেফাজতকৃত সার ব্যবসায়ীদ্বয় তালিকা বহির্ভুত সার ব্যবসায়ী। পুরো উপজেলায় তালিকা বহির্ভূত খুচরো সার ব্যবসায়ীর কোনো জরিপ বা তালিকা অফিসে নেই।'

ইউএনও ফাতেহা তুজ জোহরা বলেন, 'সারগুলো জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রশাসকের জিম্মায় রাখা হয়েছে। বুধবার বিকেলে ইউনিয়ন প্রশাসক ও কৃষি অফিসের সহায়তায় সরকারি ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হবে। তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে সার পাচারকারী দুই সার ব্যবসায়ীর মধ্যে মাহমুদুল হককে ৫০ হাজার টাকা ও জাহাঙ্গীর আলমকে ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। এরপর উত্তেজিত জনতাকে শান্ত করে মহাসড়কের অবরোধ প্রত্যাহার করিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।'

এমএ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝