ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
উলিপুরকে স্বপ্নের শহরে পরিনত করতে চাই: ব্যারিস্টার মাহবুবুল আলম
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৯ পিএম
X

কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেছেন, মানুষের কাঙ্খিত স্বপ্নের উলিপুর গড়ে তুলতে চাই। এজন্য প্রতিটি স্তরে সমস্যা চিহ্নিত করে কাজ করতে চাই। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি উপরোক্ত কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, ইতোমধ্যে রিক্সা, অটো রিক্সাসহ যানবাহনের অবৈধ টোল মওকুফ করেছি। আগামী মাস থেকে আর কাউকে অবৈধ টোল দিতে হবে না। উলিপুর শহরের দুই ধারে দীর্ঘদিনের ময়লা-আবর্জনা এলাকায় তীব্র দূর্গন্ধ ও পরিবেশ দূষণের কারণে পবিত্র রমজান মাসে পথচারী ও হাটুরেদের বিড়ম্বনায় পড়তে হয়। এজন্য উলিপুর শহরকে পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহবান জানান। 

এলকাবাসীও এ অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন। এসময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর এ্যাড.কামাল কবির লিটন, জেলা ইউনিটের সদস্য খায়রুজ্জামান, বাজার দক্ষিন শাখার সভাপতি আব্দুল হালিম, পৌর সেক্রেটারী মাহফুজুর রহমান, উত্তর শাখার সভাপতি সাজেদুল ইসলাম, সেক্রেটারী আশরাফুল ইসলামসহ শতাধিত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেডএএস/এসআর  


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝