ঢাকার দোহার উপজেলায় রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. মাঈদুল ইসলামের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক, পৌরসভা প্রকৌশলী এম. মামুনুর রশিদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
অভিযান চলাকালে বিভিন্ন দোকান পরিদর্শন করা হয় এবং পণ্যের মূল্যতালিকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসরণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ পরিস্থিতি যাচাই করা হয়। অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. মাঈদুল ইসলাম জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে বলেও তিনি নিশ্চিত করেন।
এআর/আরএন