কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে।
আত্মহত্যাকারী নাসরিন বেগম (২৫) ওই গ্রামের ব্রয়লার মুরগী বিক্রেতা নুর আলমের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে নাসরিনকে প্রতিবেশীরা ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেলে শয়ন ঘরে গেলে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। সোমবার রাতে স্বামী-স্ত্রী সেহরি খাওয়ার পর নাসরিন শয়ন ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা এলাকাবাসীর।
মঙ্গলবার সকালে নাসরিন ও তার স্বামীকে প্রতিবেশীরা দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসরিনের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে নাসরিন আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।
তবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনার পর থেকে তার স্বামী নুর আলম পলাতক রয়েছেন। লাশের ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বলেন, এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
পিএম/এমএ