ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুরগীর খামারের দুর্গন্ধ নিয়ে কথাকাটাকাটি; ১ ভাই নিহত, আরেক ভাই আহত, আটক ৪
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৭ পিএম
X

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মুরগীর খামারের দুর্গন্ধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন নিহত ইব্রাহিম এর বড় ভাই রুহুল আমিন (৩৪)। 

সোমবার বিকালে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ও আহত দুই ভাই বেড়বাড়ি গ্রামের সোলায়মান শেখের পুত্র।

নিহত ইব্রাহিমের স্ত্রী মেঘলা খাতুন জানান, বাড়ির পাশের একটি মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিবেশী জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম আরিফ ক্ষিপ্ত হয়ে তার স্বামী ইব্রাহিম ও ভাসুর রুহুল আমিনকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্বামীকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং ভাসুরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. ফারজানা রহমান জানান, ইব্রাহিম হোসেনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহিন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে। আটকরা হলেন মূল অভিযুক্ত আরিফুল ইসলাম আরিফ (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৫), তার পিতা জামাল উদ্দিন (৬২) এবং মাতা শাহানারা খাতুন (৫৫)।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বাদী পক্ষের এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমজেডআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝