ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রমজানে বাজারে তৎপর কক্সবাজার প্রশাসন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৪ পিএম
X

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কক্সবাজার শহরের বড়বাজার ও বাজারঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

সোমবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম।

অভিযানে বিএসটিআই অনুমোদনহীন টেস্টিং সল্ট বিক্রির দায়ে একটি দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ব্যবসায়িক নথিপত্রে সামান্য ত্রুটি থাকার কারণে আরও কয়েকটি দোকানকে সতর্ক করা হয়েছে।

এই সময় ৫–৬টি গুরুত্বপূর্ণ দোকানে ক্রয়-বিক্রয়ের রশিদ (কাঁচা ও পাকা ভাউচার) যাচাই করা হয় এবং প্রদর্শিত মূল্যতালিকার সঙ্গে বিক্রয়মূল্যের মিল পরীক্ষা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, “রমজানে অযৌক্তিকভাবে নিত্যপণ্যের দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার তদারকি অব্যাহত থাকবে।”

অভিযানে র‍্যাব, নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝