বরগুনার পাথরঘাটায় ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি)। রোববার পাথরঘাটা পৌরসভার লঞ্চঘাট রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. আমির (৩৮) পাথরঘাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডের ইমানআলী রোড এলাকার মৃত ওবায়দুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। অভিযানকালে সন্দেহভাজন মো. আমিরকে তল্লাশি করে তার নিকট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় এসআই মো. আবুল কালাম আজাদ বাদি হয়ে আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পাথরঘাটা থানায় একটি মামলা (এজাহার) দায়ের করেছেন।
ইএইচ/এমএ