Friday | 6 March 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 6 March 2026 | Epaper
BREAKING: এনসিপি থেকে আরও ৭ নেতার পদত্যাগ      চাষীদের উচ্চ ফলনশীল পাট চাষের আহ্বান রাষ্ট্রপতির      বাজার দর একদিকে কমলে আরেক দিকে বাড়ে      পর পর ২ ম্যাচ হারলো বাংলাদেশ      স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা      মধ্যপ্রাচ্য সংকটে রাশিয়ার তেল কিনবে ভারত      রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১০      

ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক

প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৭ এএম   (ভিজিট : ৯১)

ঢাকার উত্তর ও দক্ষিণসহ দেশের ছয় সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। অন্যদিকে মো. শফিকুল ইসলাম খান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন।

এছাড়া, নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি কর্পোরেশন, আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশন, মো. সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং মো. শওকত হোসেন সরকার গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নিয়োগ পেয়েছেন।

'স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা এদের সিটি কর্পোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগ করা প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।

এমএ


সম্পর্কিত   বিষয়:  ঢাকা   প্রশাসক  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close