ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শ্রীনগরে আ'লীগ কার্যালয়ে তালা দিলেন এনসিপি নেতারা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৮ পিএম
X

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে আওয়ামী লীগের কার্যালয়ের কার্যক্রম সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ওই কার্যালয়ে তালা দিয়েছে এনসিপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

রোববার দুপুর আড়াইটার দিকে এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বীরতারা ইউনিয়নে অবস্থিত ওই কার্যালয়ে গিয়ে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং কার্যালয়ের কার্যক্রম বন্ধ রাখার দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই কার্যালয়ে দলীয় কার্যক্রম পরিচালনার দৃশ্য দেখা যায়। যা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে তাৎক্ষণিক ভাবে পদক্ষেপ নেয় এনসিপি নেতাকর্মীরা।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একাধিক বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এইচআই/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝