ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফকিরহাটে দোকান-পানের বরজে আগুন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৫ পিএম আপডেট: ২২.০২.২০২৬ ৩:১৯ পিএম
X

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা বাজারে তানভীর টেলিকম এন্ড ইলেকট্রিক্স দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ দোকানের সকল মালামাল ও জিনিপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শনিবার রাত ১১টার দিকে বন্ধ দোকানের ভেতর আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্য ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানে থাকা নগদ টাকাসহ সকল মালামাল ও জিনিসপত্র পুড়ে যায়।

দোকান মালিক তানভীর আহম্মেদ বলেন, 'রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। রাত ১১টার দিকে খবর পেয়ে দ্রুত দোকানে চলে আসি। কিভাবে আগুন লেগেছে তা জানি না। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।'

ফকিরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান মিয়া বলেন, 'খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে। দোকানের সবকিছু পুড়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা সঠিক ভাবে বলা যাচ্ছেনা। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।'

এদিকে, শনিবার বেলা ১২টার দিকে মানসা পশ্চিমপাড়া এলাকায় নিমাই নামে এক পান চাষীর লিজ নেয়া জমিতে একটি পানের বরজে আগুন লেগে পুড়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। 

ওই জমির মালিক মিজান হালদারসহ স্থানীয়রা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এটি/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝