ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ধর্মপাশায় অবৈধ ভাবে মাটি কাটায় ১৫ দিনের কারাদণ্ড
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ এএম
X

সুনামগঞ্জের ধর্মপাশায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে আইজল (৪৫) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী তাকে ১৫ দিনের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, 'পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের অভিযান দিন-রাত অব্যাহত থাকবে।'

একে/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝