ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফেনীতে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধে ওয়েবসাইট ও হটলাইন চালু করলেন পরিবেশ মন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৭ পিএম
X

ফেনী-৩ (দাগনভুঞা-সোনাগাজী) আসনকে চাঁদাবাজি, সন্ত্রাসসহ সব ধরনের অনিয়মমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নিচ্ছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। অপরাধ দমন ও জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ভুক্তভোগীদের তথ্য দেওয়ার জন্য তিনি সরাসরি একটি মোবাইল নম্বরও প্রকাশ করেছেন। শুক্রবার নিজের ভেরিফায়ড ফেসবুক পেজে তিনি এই ঘোষণা দেন।

মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এলাকাবাসীর উদ্দেশ্যে লেখেন, “ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভুঞা) এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়মমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন, নির্ভয়ে তথ্য দিন। আপনাদের দেওয়া তথ্য গোপন রাখা হবে।”

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সরাসরি অভিযোগ দেওয়ার জন্য তিনি ০১৭৩০০০৪৮৪৪ নম্বরটি উন্মুক্ত করেন। তিনি সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে অন্যকেও সচেতন করার আহ্বান জানান। একইসঙ্গে www.aamintoo.com নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে, যেখানে সকল ধরনের অভিযোগ জানানো যাবে। দেওয়া তথ্য গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, “একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স থাকবে।”

স্থানীয় এলাকাবাসী জানায়, নির্বাচনী প্রচারণাকালে আবদুল আউয়াল মিন্টু এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত করাকে প্রথম কাজ বলে ঘোষণা দেন। নির্বাচনের পর তিনি তার কথার প্রতিফলন হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করেছেন।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে বিজয়ী হন শিল্প উদ্যোক্তা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। মন্ত্রিসভায় তাঁর অন্তর্ভুক্তি ফেনী জেলায় দীর্ঘদিন ধরে মন্ত্রীশূন্য থাকার পর উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এটি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝