ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শহীদ মিনারে মানুষের ঢল, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৩ পিএম
X

ভোরের প্রথম আলো ফুটতেই ফুলে ফুলে ভরে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে আজ (শনিবার) রাজধানীতে নেমেছে মানুষের ঢল। হাতে ফুল আর হৃদয়ে গভীর ভালোবাসা নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা সারিবদ্ধভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

শহীদ মিনারের দিকে দেখা যায় দীর্ঘ লাইন। শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন বিএনসিসি ও স্কাউটসের সদস্যরা। একে একে সবাই ফুল দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানাতে আসে ইডেন মহিলা কলেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ছায়ানট, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, টিআইবি, বাংলাদেশ স্কাউটস, উদিচী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও পুষ্পস্তবক অর্পণ করে।

সংগঠনের বাইরে ব্যক্তিগতভাবেও অনেকেই শহীদ মিনারে উপস্থিত হন। কেউ পরিবার নিয়ে, কেউ আবার শিশুদের হাত ধরে শ্রদ্ধা জানাতে আসেন। অনেক অভিভাবককে শিশুদের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরতে দেখা যায়, যেন নতুন প্রজন্মও এই গৌরবময় অধ্যায়ের তাৎপর্য অনুধাবন করতে পারে।

শ্রদ্ধা জানাতে আসা অনেকে তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই দিন আমাদের চেতনা ও প্রেরণার উৎস। এই প্রেরণা থেকেই স্বাধীনতার পথচলার সূচনা। যখন পশ্চিম পাকিস্তান আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তখন ছাত্ররা আত্মত্যাগের মাধ্যমে মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছেন—ইতিহাসে যার দৃষ্টান্ত বিরল।

তারা আরও বলেন, আমরাই সেই জাতি, যারা মাতৃভাষার জন্য লড়াই করে জীবন দিয়েছি; তাই এই দিন আমাদের আত্মপরিচয় ও গৌরবের প্রতীক।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝