ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রমজানে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে চেষ্টা চলছে: বিদ্যুৎমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১১ পিএম
X

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সিরাজগঞ্জসহ সারা দেশে আগামী রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বিগত সময়ে যে পরিমাণ বকেয়া রেখে যাওয়া হয়েছে এবং বর্তমানে যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে—সব মিলিয়ে এটি আমার ও সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কীভাবে এই পরিস্থিতি সামাল দিয়ে জনগণকে সুফল দেওয়া যায়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম দুই দিনের সফরে তিনি তাঁর নির্বাচনি এলাকা সিরাজগঞ্জে আসেন। এদিকে সিরাজগঞ্জে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

তিনি আরও বলেন, রমজানের পরপরই কৃষি ও সেচ মৌসুম এবং গ্রীষ্মকাল শুরু হবে। বছরের অন্য সময়ের তুলনায় এ সময় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকে। সরকার বিদ্যমান সক্ষমতা দিয়ে প্রাণপণ চেষ্টা করবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে, যাতে কৃষি উৎপাদন ও জনজীবনে বিদ্যুতের কোনো সংকট তৈরি না হয়। তবে এটি একটি কারিগরি বিষয়; মাঝেমধ্যে ছোটখাটো ত্রুটি বা ‘ফল্ট’ হতে পারে। তবে অধিকাংশ সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আমরা আশা করছি।

এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

এবি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝