ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঝিনাইগাতীতে ২ ড্রেজারসহ পাইপ ধ্বংস
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৯ পিএম
X
Advertisement

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মালিঝি নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শ্যালো ইঞ্জিনচালিত দুটি ড্রেজার মেশিন ধ্বংস ও পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মালিঝিকান্দা ইউনিয়নের মালিঝি নদী থেকে কয়েক দিন ধরে প্রভাবশালী ব্যক্তিরা শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছেন। এতে নদী রক্ষা বাঁধ ও আশপাশের জমি ধসে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে ভোরে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে শ্যালো ইঞ্জিনচালিত দুটি ড্রেজার ধ্বংস ও ১ হাজার ফুট পাইপ লাইন বিচ্ছিন্ন করা হয়।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক বলেন, 'অনুমতি ছাড়া কৃষি জমি বা নদী-জলাশয় থেকে বালু-মাটি তোলা অবৈধ। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জেইচ/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement