রমজানে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে টাঙ্গাইলের ধনবাড়ীর ভাইঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে ধনবাড়ী উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাইঘাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী। এ সময় এক মাংস ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী জানান, রমজানে বাজারে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।
এইচআর/আরএন