ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ব্রিটিশ রাজার ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০১ পিএম
X

সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে সাবেক প্রিন্স ও ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই, অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালেই নরফোকের স্যান্ড্রিংহাম এলাকা থেকে সাবেক এই প্রিন্সকে গ্রেপ্তার করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি দায়িত্ব পালনকালে অসদাচরণের সন্দেহে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, বার্কশায়ার ও নরফোকের একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে।

এর আগে, থেমস ভ্যালি পুলিশ জানিয়েছিল যে, সাবেক প্রিন্সের বিরুদ্ধে গোপন তথ্য আদান-প্রদানের অভিযোগ তদন্তাধীন। অভিযোগটি প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে তথ্য ভাগাভাগির বিষয় নিয়ে।

৬৬ বছর বয়সী অ্যান্ড্রু তার বিরুদ্ধে আনা সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন। থেমস ভ্যালি পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, তদন্তের অংশ হিসেবে আজ (১৯/২) নরফোকে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে সরকারি দায়িত্ব পালনে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে। এই মুহূর্তে ওই ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম প্রকাশ করা হবে না। মামলাটি সক্রিয় অবস্থায় রয়েছে, তাই আদালত অবমাননার ঝুঁকি এড়াতে তথ্য প্রকাশে সতর্কতা অবলম্বন করা উচিত।

থেমস ভ্যালি পুলিশের সহকারী চিফ কনস্টেবল অলিভার রাইট বলেছেন, সতর্কতার সঙ্গে পূর্ণাঙ্গ পর্যালোচনার পর আমরা সরকারি দায়িত্ব পালনে অসদাচরণের অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছি।

সূত্র: বিবিসি, রয়টার্স।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝