ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফকিরহাটে রমজানে বাজার তদারকি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৬ পিএম
X
Advertisement

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাগেরহাট জেলার ফকিরহাট বাজারে বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

সূত্র জানায়, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সজল স্টোর, ফাইম স্টোর ও রফিকুল ফল ভান্ডার অ্যান্ড কনফেকশনারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে অনিয়ম না করার অঙ্গীকার করে।

অভিযানকালে বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ, নকল ও ভেজাল পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারি না করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় বাংলাদেশ আনসার বাহিনীর একটি দল অভিযানে সহযোগিতা করে।

ভোক্তা অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা জানান, জনস্বার্থে বাজার তদারকির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এএটি/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement