ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রমজানে নারায়ণগঞ্জ শহর যানজটমুক্ত রাখতে দেড়শ স্বেচ্ছাসেবক নিয়োগ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৯ পিএম
X

পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে দেড়শ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিকেএমইএ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহযোগিতায় এই জনবল নিয়োগ করা হয়েছে। যেসব পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয়, সেসব স্থানে অতিরিক্ত জনবল কাজ করছে। এতে রোজার শুরুতেই অনেকটা যানজটমুক্ত হয়েছে নারায়ণগঞ্জ শহর।

বৃহস্পতিবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় শহীদ জিয়া হল প্রাঙ্গণে দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের পোশাক তুলে দেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন। এ সময় বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেলসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন জানান, কয়েকটি পয়েন্টে অবৈধ স্ট্যান্ড এবং সড়কের ওপর বিভিন্ন দোকান বসানোর কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। সেসব স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। রাস্তার ওপর কেউ ভ্যান বা অন্য কিছু বসিয়ে ব্যবসা করতে পারবেন না। এ বিষয়ে রাজনীতিবিদ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সবাই একমত। শহরের শৃঙ্খলা ফেরাতে এ কার্যক্রম চলমান থাকবে।

পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও শহরের যেসব পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয়, সেসব স্থানে অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে। ট্রাফিক বিভাগের ৭০ জন পুলিশ সদস্যের পাশাপাশি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিকেএমইএ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহযোগিতায় দেড়শ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝