ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দ্রব্যমূল্যের বাজার স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর: ধনবাড়ীর ইউএনও
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৫ পিএম আপডেট: ১৯.০২.২০২৬ ৩:৪৬ পিএম
X

রমজানের পবিত্রতা, সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষাসহ দ্রব্যমূল্যের বাজার দর স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে। সকল সচেতন মহলকে সজাগ থেকে অপরাধ নির্মূলে প্রশাসনের সঙ্গে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথী।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা সভাকক্ষে সকালে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউএনও বলেন, 'উপজেলা শহরে যানজট, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, ডাকাতি, চুরিসহ নানা অপরাধ ঠেকাতে প্রশাসন বদ্ধপরিকর। 

সেই সাথে শিক্ষার মানোন্নয়ন ও নিয়মিত উপজেলার সকল বাজার পরিদর্শনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি। 

সভায় আরও বক্তব্যে দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার, থানার ওসি নূরুস সালাম সিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান, ইসলাম ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী, পাইস্কা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক  সাংবাদিক হাফিজুর রহমানসহ অন্যরা। 

পরে উপজেলার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এইচআর/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝