মাদারীপুরের ডাসারে দুই বাসের মুখোমুখী সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের মেলকাই নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঘটনাস্থলে ঢাকা থেকে ছেড়ে আসা ইমরান ট্রাভেলস ও বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বিআরটিসির চালকসহ দু'জন নিহত হন। আহত হয়েছেন প্রায় ৩০ জন।
খবর পেয়ে স্থানীয়, ডাসার ও কালকিনি থানার পুলিশ এবং কালকিনি ফায়ার সার্ভিসের একটি দল আহতদের কালকিনি ও মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তাদের মধ্যে অনেকেই আশংকাজনক রয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় ঢাকা-বরিশালের মহাসড়কে প্রায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এএইচ/এমএ