ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঝিনাইগাতীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১০ পিএম
X

ভারত সীমান্তঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার গারেকোনা বাজার এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারত সীমান্তঘেঁষা ১১০৯ নম্বর মেইন পিলার থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইগাতী উপজেলার গারেকোনা বাজার এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনার জন্য চেকপোস্ট বসানো হয়। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে অটোগাড়ির চালক কৌশলে পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত অবস্থায় থাকা গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১ লাখ ৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। হলদীগ্রাম বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের আগেই আটক হওয়া দ্বিতীয় বৃহত্তম মাদক চালান। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

জেডএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝