ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩২ এএম আপডেট: ১৮.০২.২০২৬ ২:৩০ পিএম
X

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। বুধবার বেলা ১১টার দিকে স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এ সময় বিউগলে বেজে উঠে করুন সুর। সেনাবাহিনীর একটি চৌকশ দল প্রধানমন্ত্রীকে গার্ড অনার প্রদান করেন।

এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে দ্বিতীয় বারের মতো শহীদ বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর এবং সৌধ প্রাঙ্গনে একটি গাছের চারা রোপণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সকল আনুষ্ঠানিকতা শেষ করে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনসহ জিয়ারতের উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন।

বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (সচিব) সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার।

এর আগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই রাষ্ট্রীয় কর্মসূচিকে ঘিরে সাভারজুড়ে বাড়তি নিরাপত্তা ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্মৃতিসৌধসহ আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরীর পাশাপাশি পুরো সৌধ এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়।

এছাড়াও, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গনকে ধুঁয়ে মুছে রং তুলির আচড়ে সৌন্দর্য বর্ধন, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সমগ্র স্মৃতিসৌধ প্রাঙ্গণ সিসিটিভি ক্যামেরা দ্বারা মনিটরিং এবং জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ওএফ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝