ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে বাসচাপায় পথচারী নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৬ পিএম
X

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চর গোলচত্বর এলাকায় যাত্রীবাহি বাস চাপায় মো.হাবিব মোল্লা (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

সোমবার সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে দূর্ঘটনাটি ঘটে। নিহত হাবিব মোল্লা উপজেলার মাদবরেরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি গ্রামের মেছের মোল্লার ছেলে।

জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে পাঁচ্চর গোলচত্বর এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন হাবিব মোল্লা। এসময় ভাঙ্গাগামী দোলা পরিবহন ও একটি এ্যাম্বুলেন্সের মাঝে পড়ে যান। এসময় বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, 'রাস্তার এপার থেকে অপর পারে যাচ্ছিলেন তিনি। হঠাৎ গাড়ি চলে আসায় তিনি সরতে পারেননি। যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। পরে আশেপাশের লোকজন গিয়ে সড়ক থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, 'রাস্তা পার হওয়ার সময় ওই ব্যক্তি বাসের চাপায় মারা গেছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএসআর/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝