ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিংড়ায় জিয়া পরিষদ নেতাকে কুপিয়ে হত্যা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৪ পিএম
প্রধান আসামি আব্দুল করিম
X

প্রধান আসামি আব্দুল করিম

নাটোরের সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য সহকারী অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি আব্দুল করিমকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার রাতে সন্ত্রাসের জনপদ খ্যাত কলম ইউনিয়নের নাছিয়ার কান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নাটোরের ডিবি পুলিশের একটি দল। সে নাছিয়ারকান্দি গ্রামের মৃত পঁচাই প্রামাণিকের ছেলে। এলাকায় কুখ্যাত সন্ত্রাসী হিসেবেও তার বেশ পরিচিতি রয়েছে। 

এদিকে আব্দুল করিমের গ্রেফতারে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত এই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তার জানামতে গ্রেফতারকৃত আব্দুল করিমের বিরুদ্ধে ১৫ থেকে ১৬টি মামলা রয়েছে।

উল্লেখ্য গত ২১ জানুয়ারি রাতে কলম কুমারপাড়া গ্রামে জিয়া পরিষদ নেতা রেজাউল করিম নিজ বাড়ির সামনে হাটতে বের হলে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত শিক্ষক রেজাউল করিম কুমারপাড়া গ্রামের ছাবেদ আলী ব্যাপারীর ছেলে ও বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এবং ধানের শীষ মনোনিত প্রার্থীর কর্মী ছিলেন। ঘটনার এক দিন পর নিহত শিক্ষকের ভাতিজা হাসানুর রহমান বাদী হয়ে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার প্রধান আসামি ছিলেন আব্দুল করিম।

এসআই/এসআর 



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝