ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৬ এএম
X

লক্ষ্মীপুরের কমলনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আদনান আবির রাসেল (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলার তোরাবগঞ্জ-মতিরহাট সড়কের বলিরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাসেল উপজেলার চরলরেন্স এলাকার ব্যবসায়ী আব্দুস সাত্তারের ছেলে।

জানা গেছে, রাসেল মতিরহাট থেকে মোটরসাইকেলে নিজ এলাকায় ফিরছিলেন। মোটরসাইকেলটি বলিরপোল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা নসিমনে ধাক্কা দেয়। এতে রাসেল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সে সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম এ তথ্য জানান।

বিএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝