ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ জনের কারাদণ্ড
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২২ পিএম
X
Advertisement

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচজনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ঝিনাইগাতী উপজেলার কাংশা গ্রামের আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম (৩৫), জমশেদ আলী শেখের ছেলে আব্দুল মমিন (৩৪) এবং গুতু শেখের ছেলে মোনা সরকার (২৯)। এছাড়া শ্রীবরদী উপজেলার বালিঝুড়ী এলাকার জাফর আলীর ছেলে হানিফ উদ্দিন (৪৫) ও খাড়ামোড়া এলাকার হাজ্বি কলিম উদ্দিনের ছেলে কোমর আলী (৫০)। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও কিছু অসাধু বালু ব্যবসায়ী উপজেলার বিভিন্ন নদী, খাল, ঝোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন কাজ চালিয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারা মোতাবেক এ পাঁচজনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেএইচএম/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement