ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খাসির মাংসের নামে কুকুরের মাংস বিক্রি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৪ পিএম
X
Advertisement

নওগাঁর ধামইরহাট উপজেলায় খাসির মাংস বলে সাধারণ মানুষের কাছে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাংস বিক্রেতা এনজাত আলী ও তার সহযোগী দুদুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ধামইরহাট উপজেলার মুকুন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত এনজাত আলী ও দুদু দীর্ঘদিন ধরে মঙ্গলবাড়ি বাজারে খাসির মাংস বিক্রি করে আসছিলেন। তুলনামূলক কম দামে মাংস বিক্রি করায় স্থানীয়দের মধ্যে আগে থেকেই সন্দেহ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোরে মুকুন্দপুর এলাকায় গোপনে একটি কুকুর জবাই করার সময় স্থানীয় কয়েকজনের নজরে পড়ে বিষয়টি। কাছে গিয়ে তারা কুকুর জবাই ও চামড়া ছাড়ানোর প্রস্তুতি নিতে দেখেন অভিযুক্তদের। খবর ছড়িয়ে পড়লে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবাই করা কুকুর ও মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।

ধামইরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআইএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement