রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মনাল থেকে অজ্ঞাতনামা (৬০) এক ব্যক্তি লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম।
রবিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত পাগল ব্যক্তিটি আজ কয়েকদিন যাবৎ দৌলতদিয়া টার্মিনাল এবং রেলস্টেশন দিয়ে ঘোরাফেরা করতো। এবং সেখানেই রাত্রি যাপন করতো। গতকাল রাতে অন্যান্য রাতের মতোই দৌলতদিয়া বাস টার্মিনাল পাশে টোল কাউন্টারের পিছনে ঘুমিয়ে ছিল। গতকাল ভোর রাতের কোন একসময় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির দুই পায়ের পাতা পঁচে গেছে সম্ভবত কোন বিরল রোগে আক্রান্ত।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম বলেন, দৌলতদিয়া বাস টার্মিনালের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী পাঠানোর প্রস্তুতি চলছে।
এসআই/এসআর