ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে চার প্রার্থীর মধ্যে দু'জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই আসনে মোট ৪ লাখ ২১ হাজার ২৭৮ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৩ লাখ ৬ হাজার ৯৯১ জন।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, জামানত রক্ষার জন্য প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ পেতে হয়। সে হিসাবে দিনাজপুর-৪ আসনে জামানত রক্ষায় প্রয়োজন ছিল অন্তত ৩৮ হাজার ৩৭৪টি ভোট। তবে দুই প্রার্থী সেই কোটা পূরণে ব্যর্থ হয়ে জামানত হারিয়েছেন। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আনোয়ার হোসাইন ‘হাতপাখা’ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৯৯ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী মো. নুরুল আমিন শাহ ‘লাঙ্গল’ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৫২ ভোট।
এ আসনে বিপুল ভোটে জয় লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রার্থী মো. আখতারুজ্জামান মিয়া। তিনি ১ লাখ ৬৮ হাজার ৮১১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আফতাব উদ্দিন মোল্লা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৯০৩ ভোট।
এমএ/এমএ